কিউবা, ভেনেজুয়েলায় সেনা মোতায়েনের হুমকি দিলো রাশিয়া

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২, ১৯:৪১আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৯:৪১

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার নিরসন না হলে কিউবা ও ভেনেজুয়েলাতে সেনা মোতায়েনের হুমকি দিলো রাশিয়া। বৃহস্পতিবার এক সিনিয়র রুশ কূটনীতিক উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ কিউবা ও ভেনেজুয়েলাতে রুশ সামরিক অবকাঠামো স্থাপনের বিষয়টি নিশ্চিত কিংবা সম্ভাবনা বাতিল করছেন না। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

জেনেভায় যুক্তরাষ্ট্রে সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সের্গেই রিয়াবকভ। রুশ সম্প্রচারমাধ্যম আরটিভিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ওপর সবকিছু নির্ভর করছে।

তিনি উল্লেখ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি মস্কোর বিরুদ্ধে উসকানিমূলক ও সামরিক চাপ বাড়ায় তাহলে সামরিক-টেকনিক্যাল পদক্ষেপ নেওয়া হবে।

রিয়াবকভ জানান, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার নিরাপত্তা নিশ্চয়তা সংশ্লিষ্ট দাবি প্রত্যাখ্যান করেছে। মনোভাবে দৃঢ় ভিন্নতার কারণে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম