রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সঙ্গে সাক্ষরিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন করতে এখনও দীর্ঘ পথ বাকি। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
রাশিয়াসহ বিশ্বের পরাশক্তি দেশগুলোর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই চুক্তি পুনরুজ্জীবনের জন্য ভিয়েনায় পরোক্ষ আলোচনা চলছে। আলোচনায় স্পষ্ট কোনও অগ্রগতির ঘোষণা না আসলেও মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়ের ঘোষণা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। তবে ইরান সব সময় সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
দশ দিনের বিরতির পর মঙ্গলবায় ভিয়েনায় পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভিয়েনায় ফের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।









