প্রতিশোধ নিতে মার্কিন কূটনীতিক বহিষ্কার করবে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২২, ১১:৩৪আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১:৩৪

১২ রুশ কূটনীতিককে বহিষ্কারের মার্কিন সিদ্ধান্তের শোধ নেবে মস্কো। এর জবাবে মস্কো থেকে বেশ কয়েক জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে রাশিয়া।

গত মাসে ওয়াশিংটন জানায়, জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে নিয়োজিত রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হবে। পরে জাতিসংঘে নিযুক্ত আরও এক রুশ নাগরিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। তাদের দাবি ওই রুশ নাগরিক গুপ্তচর।

সোমবার মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেওয়ার প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়।

পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কাছে একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। ২৩ মার্চ হস্তান্তর করা এই তালিকায় ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা কূটনীতিকদের নাম রয়েছে।

‘পারসোনা নন গ্রাটা’ টার্মটি সেইসব ব্যক্তিদের বোঝাতে ব্যবহার করা হয় যাদের আর স্বাগত জানানো কিংবা গ্রহণ করা হবে না।

তবে রুশ নির্দেশে কত জন মার্কিন কূটনীতিক আক্রান্ত হবেন তা এখনও স্পষ্ট নয়। এছাড়া তাদের কখন রাশিয়া থেকে বহিষ্কার করা হবে তাও জানা যায়নি।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম