যেসব পরিস্থিতি সৃষ্টি হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

বিদেশ ডেস্ক
১০ মে ২০২২, ২১:৫৫আপডেট : ১০ মে ২০২২, ২১:৫৫

ইউক্রেনে রাশিয়া উপর কৌশলগত পারমাণবিক হামলার আশঙ্কা প্রত্যাখ্যান করবে কিনা জানতে চাইলে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের নির্দেশনা রাশিয়ার সামরিক মতবাদে লেখা রয়েছে।

রুশ বার্তা সংস্থা আরআইএ-কে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুসকো বলেন, ‘আমাদের একটি সামরিক মতবাদ রয়েছে- সেখানে সবকিছু লেখা রয়েছে’।

রুশ সরকারের সামরিক বাহিনী মোতায়েনের নীতি অনুযায়ী পারমাণবিক অস্ত্র তখনই ব্যবহার করা যায় যখন তারা সেগুলোতে কিংবা অন্য কোনও ধরনের ব্যাপক বিধ্বংসী অস্ত্রে আক্রান্ত হয়। কিংবা প্রথাগত অস্ত্র থেকে রাশিয়ার রাষ্ট্রীয় অস্তিত্ব হুমকির মুখে পড়লেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যায়।

বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক ক্ষমতাধর দেশ রাশিয়ার এই অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। বর্তমানে প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রুশ আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পাশাপাশি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এক কোটির বেশি ইউক্রেনীয়। আশঙ্কা ছড়িয়েছে বিশ্বের শীর্ষ দুই পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক উইলিয়াম বার্নস গত শনিবার বলেছেন পুতিন বিশ্বাস করতে শুরু করেছেন ইউক্রেনে পরাজয়ের ভার বহনের সক্ষমতা তার নেই। এছাড়া বার্নস সতর্ক করেন মস্কোর কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি অবজ্ঞা করতে পারে না পশ্চিমারা।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের