রুশ নৌবাহিনীতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পথে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২২, ২৩:১০আপডেট : ১৮ জুলাই ২০২২, ২৩:১০

দূরপাল্লার জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষ করেছে রাশিয়া। এই বছরের শেষ দিকে রুশ নৌবাহিনীতে জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েনের নির্দেশ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস রুশ সামরিক বিভাগের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এই খবর জানিয়েছে।

সূত্রটি তাসকে জানায়, রাষ্ট্রীয় পরীক্ষা শেষ হয়েছে। আগামী পাঁচ মাসের মধ্যে নৌবাহিনীতে জিরকন অন্তর্ভুক্ত করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে সিনিয়র রুশ সামরিক কর্মকর্তা উত্তরাঞ্চলীয় বহরের কমান্ডার আলেক্সান্ডার মইসেয়েভ বলেছিলেন, জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লার পরীক্ষা চালানো হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, অ্যাডমিরাল গলোভকোর ফ্রিগেটে প্রথম জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে।

চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিযোগিতায় রয়েছে। একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি মাক ৫ বা বেশি। যা শব্দের চেয়ে দ্রুত। শব্দের গতি মাক ১ যে পরিস্থিতির মধ্য দিয়ে গমন করে তার ওপর নির্ভর করে। কিন্তু বিজ্ঞানীরা ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের শুষ্ক বাতাসে প্রতি ঘণ্টায় ৬৭৬ মাইল হিসেবে পরিমাপ করেন।

অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জিরকন মাক ৯ গতিতে উড়তে পারে, যা শব্দের ৯ গুণ বেশি এবং ব্যাপ্তি ৬২০ মাইল।

সূত্র: নিউজউইক

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী