তাইওয়ান ইস্যুতে ‘এক চীন নীতি’ সমর্থন করে রাশিয়া: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২২, ১৯:২৮আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৯:২৮

তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের ‘এক চীন নীতি’ সমর্থন করে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই মন্তব্য করেছেন। তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে না খেলতে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্ক করার পর তিনি এই মন্তব্য করলেন।

তাসকন্দে ল্যাভরভ সাংবাদিকদের বলেন, এক চীন নীতিতে আমাদের অবস্থান বদলায়নি। চীনের সার্বভৌমত্বের নীতিকে সমুন্নত রাখার প্রশ্নে আমাদের কোনও ভিন্ন নীতি নেই।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে ওয়াশিংটনে সতর্ক করেছে বেইজিং। যুক্তরাষ্ট্র বলে আসছে, চীনের সামরিক ও অর্থনৈতিক হুমকির মুখে রয়েছে তাইওয়ান।

উল্লেখ্য, তাইওয়ানকে অখণ্ড চীনের অংশ মনে করার নীতিই এক চীন নীতি। আর চীনের কমিউনিস্ট শাসনকে স্বীকৃতি দেয় না। বেইজিং সরকার তাইওয়ানকে একত্রিত করার আশা কখনও ত্যাগ করেনি। তাইওয়ান যদি স্বাধীনতার ঘোষণা দেয় তাহলে চীন যুদ্ধের হুমকি দিয়ে রেখেছে। ফলে তাইওয়ান চীনের অধিকার ছাড়তে পারছে না। কারণ এটা হবে স্বাধীনতার ঘোষণা দেওয়া।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম