তেলের দাম কমানোর প্রস্তাবে সায় নেই রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২২, ১৮:৪২আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৮:৪২

ওপেক প্লাস গ্রুপের সদস্য তেল উৎপাদনকারী দেশগুলো আগামী বুধবার একটি বৈঠকে বসতে যাচ্ছে। উদ্দেশ্য বাজার ব্যবস্থাপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি একক সিদ্ধান্তে উপনীত হওয়া। এতে বিশেষ করে দাম কমাতে আরও তেল উত্তোলন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলায় সহায়তার ওপর জোর দেওয়া হচ্ছে। তবে জানা গেছে, এমন প্রস্তাবে সায় নেই রাশিয়ার। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

জোটের সদস্য দেশগুলো দৈনিক প্রায় ২.৭ মিলিয়ন ব্যারেল উত্তোলন করেছে, যা গত মে মাসের পরিকল্পনার চেয়েও কম।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রুশ সরবরাহ থেকে দূরে সরে যেতে শুরু করে ইউরোপীয় ক্রেতারা। তবে ভারতে জ্বালানি রফতানির পরিমাণ বাড়িয়ে দেওয়ায় পশ্চিমা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাবের শতভাগ মস্কোর ওপর পড়েনি। অবশ্য ইউরোপীয় বাজারে রাশিয়ার যে ক্ষতি হয়েছে, সেটি পুরোপুরি সামাল দেওয়া দিল্লির পক্ষে সম্ভব হয়নি।

এদিকে জ্বালানি উৎপাদান বাড়াতে ওপেক প্লাস জোটের ওপর চাপ বাড়ছে। এ মাসের গোড়ার দিকে সৌদি আরব সফরে গিয়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি কমানোর জন্য উত্তোলন আরও বাড়ানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী বুধবারের বৈঠক হবে জোটের সদস্য দেশগুলোর জন্য এ নিয়ে আলোচনার একটি সুযোগ।

ব্লুমবার্গ বলছে, শুধু সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেরই উল্লেখযোগ্য অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রয়েছে। তারপরও তারা কতটা করতে পারে তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম