মিত্রদের আধুনিক অস্ত্র সরবরাহে প্রস্তুত রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ২১:১৩আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২১:২৭

ল্যাটিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ককে মূল্য দেয় রাশিয়া। আর মিত্রদের আধুনিক অস্ত্র সরবরাহ করতে মস্কো প্রস্তুত রয়েছে। সোমবার এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার মস্কোর কাছে ‘আর্মি ২০২২’ শীর্ষক অস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেন পুতিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা আমাদের মিত্রদের সবচেয়ে আধুনিক সমরাস্ত্র সরবরাহে প্রস্তুত। ছোট অস্ত্র থেকে শুরু করে সাঁজোয়া যান, আর্টিলারি, যুদ্ধবিমান, ড্রোন সবই এর অন্তর্ভুক্ত থাকবে।

পশ্চিমা সামরিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, রুশ সমরাস্ত্রের অপেক্ষাকৃত দুর্বল পারফরম্যান্সের কারণে সম্ভাব্য ক্রেতাদের কাছে হয়তো দেশটির সামরিক সরঞ্জাম আকর্ষণ হারাতে পারে। উদাহরণ হিসেবে ভারতের কথা বলা যায়। এই দেশটিও একসময় রুশ সামরিক প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল।

এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করে দেশটির নেতা কিং জং উনকে চিঠি পাঠিয়েছেন পুতিন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম