ক্রিমিয়ায় ইসলামপন্থি সেল গুঁড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ১৯:৫২আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৩:০০

অধিকৃত ক্রিমিয়ায় নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামপন্থি গোষ্ঠীর সেল গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এমন দাবি করেছেন অঞ্চলটির শীর্ষ কর্মকর্তা সের্গেই আকসিওনভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। 

সের্গেই আকসিওনভ বলেন, ক্রিমিয়ায় ছয় সদস্যের একটি সন্ত্রাসী সেল গুঁড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি)। এই সন্ত্রাসীদের সবাই নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের সদস্য। মঙ্গলবার ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের একদিনের মাথায় এমন দাবি করলেন তিনি। স্যাটেলাইট ইমেজ বলছে, ওই হামলায় রাশিয়ার আটটি যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়া হয়েছে।

সের্গেই আকসিওনভ বলেন, সন্ত্রাসী সেলের সঙ্গে যুক্ত সবাইকে আটক করা হয়েছে। এটা মনে করা যেতে পারে যে ‘সন্ত্রাসী রাষ্ট্র ইউক্রেনের এলাকা থেকে’ এই সন্ত্রাসীদের কর্মকাণ্ড সমন্বয় করা হয়েছে।

এফএসবি’র তরফেও বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার উত্তর ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে হামলার সঙ্গে আটককৃত ব্যক্তিরা কীভাবে যুক্ত সেটি অবশ্য পরিষ্কার করেনি তারা। ইউক্রেনের তরফে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক