রাশিয়ার তেল আমদানি দ্বিগুণ বাড়িয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২২, ১৭:৩০আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৭:৩০

রাশিয়া থেকে তেল আমদানি এই বছর দ্বিগুণ বাড়িয়েছে তুরস্ক। সোমবার আর্থিক বাজারের পেশাজীবীদের তথ্য প্রদানকারী ওয়েবসাইট রিফাইনিটিভ এইকন এর তথ্যে এমনটি দেখা গেছে। মস্কোর বিরুদ্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ও তুরস্ক বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে নজর দিয়েছে। বিশেষ করে জ্বালানি বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর দিকেই তাদের মনোযোগ।

এই বসন্তের পর থেকে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। কারণ তুর্কি কোম্পানিগুলোকে রাশিয়ার প্রতিপক্ষের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞার কবলে পড়েনি। এই বছরের শুরুতে ইউক্রেন আক্রমণের পরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বাণিজ্য ছেড়ে দেওয়ায় তৈরি হওয়া শূণ্যতা পূরণে পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে আসছে রাশিয়া।

রিফাইনিটিভ এইকন এর তথ্য বলছে, এই বছর এখন পর্যন্ত রাশিয়া থেকে প্রতিদিন দুই লাখ ব্যারেল তেল আমদানি করেছে তুরস্ক। গত বছর একই সময়ে এই আমদানির পরিমাণ ছিল প্রতিদিন ৯৮ হাজার ব্যারেল।

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি তুরস্ক। তাদের দাবি আঙ্কারা রাশিয়ার জ্বালানি সরবরাহের ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। আগস্টের শুরুতে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ওই বৈঠকে বাণিজ্য সম্প্রসারণে সম্মত হন তারা।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম