ইউরোপে সরবরাহ কমিয়ে ‘প্রতিদিন ১০ মিলিয়ন ডলারের গ্যাস পুড়াচ্ছে’ রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২২, ১৬:৫০আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৬:৫০

রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়াতে ইউরোপে হু হু করে বাড়ছে দাম। অথচ প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পুড়াচ্ছে রাশিয়া। সরবরাহ না কমালে এসব গ্যাস ইউরোপে রফতানি হত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবিসি’র প্রতিবেদনে রিস্তাড এনার্জির এক বিশ্লেষণের কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ফিনল্যান্ড সীমান্তের কাছে একটি রুশ গ্যাসক্ষেত্রে প্রতিদিন ১০ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পুড়ানো হচ্ছে।

সেন্ট পিটার্সবুগের উত্তর-পশ্চিমে অবস্থিত পর্টোভায়া গ্যাসক্ষেত্রে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুড়ানোর ফলে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে তা নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন।

জার্মানিতে গ্যাস পৌঁছে দেওয়া নর্ডস্টিম ১ পাইপলাইনটির একটি কমপ্রেসর স্টেশনের কাছে এই গ্যাসক্ষেত্র অবস্থিত।

ফিনল্যান্ডের নাগরিকরা এই গ্রীষ্মের শুরুতে বড় আকারের ধোঁয়ার কুণ্ডলী দেখেছেন। গবেষকরা জানিয়েছেন, গ্যাসক্ষেত্র থেকে উল্লেখযোগ্য মাত্রায় উষ্ণতা ছড়াচ্ছে।

গ্যাস পুড়ানো এই খাতে স্বাভাবিক হলেও গবেষকরা বলছেন, যে মাত্রায় গ্যাসক্ষেত্রটিতে পুড়ানো হচ্ছে তা নজিরবিহীন।

ওহাইয়োর মিয়ামি ইউনিভার্সিটির স্যাটেলাইট ডাটা বিষয়ক বিশেষজ্ঞ ড. জেসিকা ম্যাককার্টি বলেন, ‘কোনও এলএনজি প্লান্টে এমন পুড়ানো আমি কখনও দেখিনি। জুনে এটি সর্বোচ্চ ছিল এবং এখনও তা চলছে। এটি খুব অস্বাভাবিক উচ্চ হারে জ্বলছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম