পশ্চিমাদের প্রতি রোমান্টিক ছিলেন গর্বাচেভ: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ১৬:২০আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৬:২০

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের মৃত্যুতে শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিন নিজে শোক জানালেও রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের তরফে ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গর্বাচেভ ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক যিনি ইতিহাসের আস্তাকুঁড়ে নিমজ্জিত হবেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

দিমিত্রি পেসকভ বলেন, এই মানুষটি সোভিয়েত ইউনিয়নের অবসান ঘটিয়েছিলেন। রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থ্যাচারের সঙ্গে তার সুসম্পর্কের বিষয়টি ছিল সুবিদিত। পশ্চিমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সম্ভাবনা নিয়ে তার একটি ভুল ‘রোমান্টিসিজম’ ছিল।

৩০ আগস্ট (মঙ্গলবার) রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান ২০ শতকের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ মিখাইল গর্বাচেভ। শান্তিপূর্ণভাবে স্নায়ুযুদ্ধ অবসানে রাখা ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তবে সমালোচকদের কাছে তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙার রূপকার হিসেবে পরিচিত।

/এমপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম