একাধিক স্থানে ইউক্রেনীয় সেনাদের ওপর হামলার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৫

ইউক্রেনের বিভিন্ন স্থানে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে একাধিক হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। একই সঙ্গে রাশিয়া অভিযোগ করেছে, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দের কাছে গোলাবর্ষণ করেছে কিয়েভে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুসারে, খেরসন, মাইকোলাইভ, খারকিভ ও ডনেস্ক অঞ্চলে হামলা চালিয়েছে রুশ সেনারা। ইউক্রেনীয় সেনারা খেরসনে প্রাভদিন এলাকার কাছে একটি ব্যর্থ হামলা চালিয়েছে।

রাশিয়া আরও দাবি করেছে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজ্জিয়াতে তেজস্ক্রিয়তার মাত্রা এখন স্বাভাবিক রয়েছে। কেন্দ্রটির কাছে শনিবার ইউক্রেনীয় সেনাদের পক্ষ থেকে দুবার গোলাবর্ষণ করা হয়েছে।

তবে বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে ইউক্রেনের সেনাদের গোলাবর্ষণের কথা অস্বীকার করেছেন ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

জাপোরিজ্জিয়াতে পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ করে আসছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক জ্বালানি সংস্থা এক প্রস্তাব পাস করেছে। যাতে রাশিয়াকে বিদ্যুৎকেন্দ্র থেকে দখলের অবসান করতে বলা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম