পশ্চিমাদের বিরুদ্ধে ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের’ অভিযোগ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধের ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের’ অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ইউক্রেনে লড়াইয়ের জন্য সেনা সমাবেশের ঘোষণার সময় তিনি এই অভিযোগ তুলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার প্রথম সেনা সমাবেশ। গত সাত মাস ধরে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আক্রমণ জোরদার করতে এটি একটি বড় পদক্ষেপ।

সম্প্রতি উত্তর-পূর্ব ইউক্রেনের কয়েকটি শহরে ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণের মুখে রাশিয়ার সেনাদের পিছু হটার পর পুতিন এই সেনা সমাবেশের নির্দেশ দিলেন।

টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেনে শান্তি চায় না পশ্চিমারা। আমাদের দেশ লুঠ করতে ওয়াশিংটন, লন্ডন, ব্রাসেলস কিয়েভকে আমাদের ভূখণ্ডে সামরিক অভিযান পরিচালনার জন্য চাপ দিচ্ছে।

চলমান যুদ্ধে রাশিয়ার বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলা চালিয়েছে ইউক্রেন। এসব হামলায় পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লা অস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনীয় সেনারা।

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথা তুলে ধরে পুতিন বলেন, পারমাণবিক ব্ল্যাকমেইলও কাজে লাগানো হচ্ছে।  

ন্যাটো দেশগুলোর কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র- পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা ও গ্রহণযোগ্যতার পক্ষে বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, রাশিয়াকে নিয়ে যারা এমন বক্তব্য দিচ্ছেন তাদের আমি মনে করিয়ে দিতে চাই যে, আমাদের দেশের কাছেও বিভিন্ন ধরনের গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। এগুলোতে ন্যাটো দেশের চেয়ে অনেক আধুনিক উপাদান যুক্ত রয়েছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের