রাশিয়ায় ধরপাকড়ের ঘটনায় উদ্বেগ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৬

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের আদেশের বিরুদ্ধে প্রতিবাদকারী হাজার হাজার বিক্ষোভকারীকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি সংস্থাটির এমন উদ্বেগের কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

রাভিনা শামদাসানি বলেন, ‘ইউক্রেনে সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ সেনাদের আংশিক সংগঠিত করার ঘোষণা দেওয়ার প্রতিবাদ করায় রাশিয়ান ফেডারেশনে বিপুল সংখ্যক মানুষকে গ্রেফতারের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করার জন্য মানুষকে গ্রেফতার করা একটি স্বেচ্ছাচারী ঘটনা।

অবিলম্বে নির্বিচারে আটককৃত সবাইকে মুক্তি দিতে রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাভিনা শামদাসানি। একইসঙ্গে তাদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান তিনি।

স্বাধীন রুশ মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ওভিডি-ইনফো মঙ্গলবার জানিয়েছে, গত ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার বিভিন্ন শহরে অন্তত দুই হাজার ৩৯৮ জনকে আটক করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম