সিঁড়ি থেকে পড়ে গেছেন পুতিন, অসুস্থতা নিয়ে বাড়ছে জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২, ১০:১৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৩:৪৪

স্বাস্থ্য অবনতির মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিঁড়ি থেকে পড়ে গেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। এতে বলা হয়েছে, ৭০ বছর বয়সী পুতিন মস্কোর সরকারি বাসভবন থেকে দুর্ভাগ্যজনকভাবে পড়ে যান।

‘জেনারেল এসভিআর’ নামের সাবেক এক রুশ গোয়েন্দা কর্মকর্তার টেলিগ্রাম চ্যানেলের বরাতে গত ২ ডিসেম্বের নিউ ইয়র্কের পোস্টে এসেছে, চলতি সপ্তাহে মস্কোর নিজ বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান পুতিন। বেশ কয়েক ধাপ গড়িয়ে নিচে নামেন। পাকস্থলিতে ক্যানসার থাকায় অনিচ্ছাকৃত মলত্যাগ করে পোশাকও নোংরা করে ফেলেন তিনি।

নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিক প্রেসিডেন্ট পুতিনকে সাহায্যের জন্য ছুটে আসেন। ইউক্রেনে তার নির্দেশে রুশ বাহিনী সামরিক অভিযান শুরুর পর থেকে শারীরিক সমস্যা সংক্রান্ত নানা গুঞ্জনের কথা শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই। যদিও পুতিনের অসুস্থতা নিয়ে কিছু স্পষ্ট করেনি ক্রেমলিন।

গত জুলাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসুস্থ কিংবা অস্থিতিশীল এমন কোনও গোয়েন্দা আলামত নেই। অসমর্থিত বিভিন্ন খবরে ৭০ বছরের পুতিনের ক্যানসার আক্রান্ত কিংবা তিনি অসুস্থ এমন ইঙ্গিত ক্রমেই বাড়ছে।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী