ডিসেম্বরের শেষ দিকে বৈঠক করবেন পুতিন-শি জিনপিং: রুশ সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ১৭:২৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৭:২৯

বছরের শেষ দিকে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার রাশিয়ার বাণিজ্যিক দৈনিক পত্রিকা ভেদোমস্তি এ খবর জানিয়েছে। পত্রিকারটির মতে, ডিসেম্বরের শেষ দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

‌ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পত্রিকাটিকে বলেছেন, পুতিন ও শি জিনপিংয়ের বৈঠকের তারিখ ও এজেন্ডা ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে।

মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেছেন, রুশ ও চীনা প্রেসিডেন্ট নিয়মিত যোগাযোগ রাখছেন।

তিনি বলেন, আমরা এই যোগাযোগ বজায় রাখার প্রস্তুতি নিচ্ছি। সময়মতো আমরা জানাবো কবে ও কখন ভবিষ্যতের আলোচনা হবে।

পত্রিকাটি ক্রেমলিন ঘনিষ্ঠ অজ্ঞাত এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, দুই নেতার বৈঠক মুখোমুখি হতে পারে। বিস্তারিত নির্দিষ্ট করতে কাজ চলছে।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর চীনের ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে বেইজিংয়ের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে চাইছে মস্কো।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে