‘বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের’ খুঁজে বের করার নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, ১১:৫০আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১১:৫০

সীমান্তে নিরাপত্তা জোরদার এবং বিশ্বাসঘাতক, গুপ্তচর ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের মূলোৎপাটনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার নিরাপত্তা সেবা দিবসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি এমন নির্দেশ দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বাসঘাতকদের নির্মূলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়েছেন পুতিন।

গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের সর্বোচ্চ মনোযোগের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, বিদেশি গোয়েন্দাদের অপতৎপরতা থামানো, অবিলম্বে বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করতে হবে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে হবে। নাশকতা মোকাবিলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে।

ইউক্রেনের কাছ থেকে দখলকৃত অঞ্চলগুলোর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশ দেন পুতিন।

/এমপি/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান