পূর্বাঞ্চলে তুমুল লড়াই, মিত্রদের কাছে ট্যাংক চাইলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৩, ১৫:৫২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৬:৫১

ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়ার সঙ্গে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তা। তারা জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়াকে পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের সেনাবাহিনীকে ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রুশ সেনারা ডনেস্ক অঞ্চলের বাখমুত সেক্টরে মনোযোগ দিচ্ছে। কিন্তু আভদিভকা ও কুপিয়ানস্কতে রুশদের আক্রমণ ব্যর্থ হয়েছে।

লুহানস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, ইউক্রেনীয় সেনারা এক এক করে রাশিয়ার দখলকৃত অঞ্চল মুক্ত করছে। আগামীতে লড়াই আরও তীব্র হবে। তাপমাত্রা কমে গেলে আমরা ভারী অস্ত্র ব্যবহারের সুযোগ পাব।

বুধবার এক সিনিয়র মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, প্রায় ১১ মাস ধরে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।

পশ্চিমা মিত্রদের কাছে ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনকে হালকা সাঁজোয়া যান সরবরাহ করবে ফ্রান্স।

ম্যাক্রোঁকে ধন্যবাদ জানালেও জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যে এখনও পশ্চিমা ট্যাংক পায়নি সেটির কোনও যৌক্তিক কারণ নেই।

তিনি আরও বলেছেন, বাখমুতে রুশ সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। রাশিয়া নিজেদের সেনাদের পুনরায় সংগঠিত করছে।

বৃহস্পতিবার ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, বুধবার ডনেস্ক অঞ্চলে লড়াইয়ে রাশিয়ার প্রায় ৮০০ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের এই দাবি সত্য হলে, এখন পর্যন্ত যুদ্ধে একদিনে রুশ সেনাবাহিনীর সবচেয়ে বেশি সংখ্যক সেনা নিহতের ঘটনা হবে।

ইউক্রেনের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

সেনাবাহিনী বলেছে, রাশিয়ার একটি উড়োজাহাজ, একটি হেলিকপ্টার ও তিনটি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম