বহুতল ভবনের জানালা দিয়ে পড়ে রুশ প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৭

সেন্ট পিটার্সবুর্গের একটি বহুতল ভবনের জানালা দিয়ে পড়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফন্টাঙ্কাকে উদ্ধৃত মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

নিহত কর্মকর্তার নাম মারিনা ইয়ানকিনা। ৫৮ বছর বয়সী এই নারী কর্মকর্তা সেন্ট পিটার্সবুর্গে পশ্চিম সামরিক জেলার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আর্থিক সহযোগিতা বিভাগের প্রধান ছিলেন।

ফন্টাঙ্কার খবরে বলা হয়েছে, বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কালিনিনস্কি জেলার জামশিনা সড়কের একটি বহুতল ভবনের জানালার নিচে তার মরদেহ পায় পুলিশ।

খবরে আরও বলা হয়েছে, প্রাথমিক পাওয়া তথ্য অনুসারে ভবনটিতেই তিনি বাস করতেন। আইন-শৃঙ্খলাবাহিনী কর্মকর্তারা তার আত্মহত্যার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না।

পশ্চিম সামরিক জেলার প্রেস সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে মারিনা ইয়ানকিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করতেন।

রুশ টেলিগ্রাম চ্যানেল ম্যাশ বলেছে, ইয়ানকিনার জিনিসপত্র ভবনটির ১৬ তলায় পাওয়া গেছে।

এর আগে ইয়ানকিনা রাশিয়ার ফেডারেল ট্যাক্স সার্ভিসে কাজ করেছেন। এছাড়া তিনি সেন্ট পিটার্সবুর্গের প্রপার্টি রিলেশন্স কমিটির উপ-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজউইকের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রুশ সংবাদমাধ্যমের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম