বেলারুশের প্রেসিডেন্ট মস্কোর হাসপাতালে, অবস্থা সংকটাপন্ন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৩, ১৫:৩৫আপডেট : ২৯ মে ২০২৩, ১৫:৪৪

হাসপাতালে ভর্তি বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর অসুস্থ বোধ করলে মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি সেপকালো শনিবার দাবি করেছেন, ‘৬৮ বছর বয়সী লুকাশেঙ্কোর শারীরিক অবস্থা খুব একটা ভলো নয়। পুতিনের সঙ্গে বৈঠকের পরপরই তাকে ‘জরুরিভিত্তিতে’ হাসপাতালে ভর্তি করা হয়।’ রবিবার (২৮ মে) এক প্রতিবেদনে জানিয়েছে নিউজউইক।

২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ভ্যালেরি সেপকালো। ভ্যালেরি টুইটারে লিখেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর লুকাশেঙ্কোকে জরুরি অবস্থায় মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে, তিনি সেখানে চিকিৎসাধীন।’

চলতি মাসের (১৪ মে) লুকাশেঙ্কোকে রাজধানীর মিনস্কে একটি অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন না। তখন থেকে প্রবীণ এই নেতা গুরুতর অসুস্থ বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ভ্যালেরির দাবি, লুকাশেঙ্কোকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে। ঠিক কী হয়েছে প্রেসিডেন্টের, তা নিয়ে মুখ খুলতে নারাজ বেলারুশ প্রশাসন। এ বিষয়ে এই বিরোধী নেতার সঙ্গে ফেসবুকে এবং দেশটির সরকারের সঙ্গে ই-মেইলে যোগযোগের চেষ্টা করছে সংবাদমাধ্যম নিউজউইক। 

৬৮ বছর বয়সী লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় রয়েছেন। তিনি বিরোধীদের কঠোর হাতে দমন করেছেন। দেশটির আদালত ভিন্নমতালম্বী সংবাদমাধ্যম বন্ধ করেছে, বিরোধীদের দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে। অনেক অ্যাক্টিভিস্ট দেশ ছেড়ে পালিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক