ওয়াগনার বিদ্রোহের পর এই প্রথম প্রকাশ্যে সুরোভিকিন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪

গত জুনে রাশিয়ায় সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের ‘বিদ্রোহের’ পর লাপাত্তা হয়ে যান রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন। এতদিন পর তার দেখা মেলেছে। দেশটির একজন প্রখ্যাত সাংবাদিক সোমবার দাবি করেছেন, সুরোভিকিন তার বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

মিডিয়া ব্যক্তিত্ব কেসেনিয়া সোবচাক সোমবার টেলিগ্রামে সুরোভিকিনের একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, আজ তোলা সুরোভিকিনের একটি ছবি। তিনি জীবিত, সুস্থ অবস্থায় বাড়িতে আছেন। ওই ছবিতে রোদ চশমা এবং ক্যাপ পরা তিনি। সঙ্গে স্ত্রী আন্না। তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে ছবিটির সত্যতা যাচাই করতে পারেনি।

সের্গেই সুরোভিকিন, ছবি: রয়টার্স

এদিকে রাশিয়ার সাংবাদিক আলেক্সাই ভেনেদিকতোভ টেলিগ্রামে লিখেছেন, জেনারেল সুরোভিকিন পরিবারের সঙ্গে নিজের বাড়িতেই আছেন। তিনি ছুটিতে আছেন। প্রতিক্ষা মন্ত্রণালয়েই দায়িত্ব বহাল আছেন।

ধারণা করা হয়, ওয়াগনার বিদ্রোহের বিষয়টি তিনি আগে থেকেই জানতেন। কিন্তু এ নিয়ে মুখ খুলেননি। এ সম্পর্কে মার্কিন গোয়েন্দা বাহিনীর বরাতে গত জুলাইয়ে প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস।

সিরিয়ায় গৃহযুদ্ধে রাশিয়া সামরিক হস্তক্ষেপ চালায় রাশিয়া। সেই সময় দায়িত্ব দেওয়া হয় জেনারেল সুরেভিকিনকে। তার নেতৃত্বে নৃশংসতার জন্য জেনারেল আরমাগেডন উপাধি পেয়েছিলেন তিনি। যার অর্থ,  চূড়ান্ত যুদ্ধের জেনারেল। ইউক্রেনে যুদ্ধে সংক্ষিপ্ত দায়িত্বও পালন করেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের