ট্রাম্পের ইরান হামলার আইনি বৈধতা নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৫, ২০:০৯আপডেট : ২২ জুন ২০২৫, ২০:০৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে চালানো হামলাকে ‘চমকপ্রদ সামরিক সাফল্য’ হিসেবে প্রশংসা করছেন, তখন ডেমোক্র্যাটরা দ্রুতই তাঁকে কর্তৃত্বের সীমা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন।

শনিবার রাতে বহু সমালোচক ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন। কারণ তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা চালিয়েছেন।

এক বিবৃতিতে সিনেটর ক্রিস্টোফার ভ্যান হোলেন জুনিয়র বলেন, ‘ট্রাম্প বলেছিলেন, তিনি যুদ্ধ বন্ধ করবেন; এখন তিনিই আমেরিকাকে একটি যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। তিনি যা করেছেন, তা স্পষ্টভাবে আমাদের সংবিধান লঙ্ঘন — যেখানে বলা হয়েছে, কেবল কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণার ক্ষমতা রয়েছে।’

হামলার আগে, উভয় প্রধান দলের আইনপ্রণেতারাই একটি পদক্ষেপ গ্রহণের চেষ্টা করেন যাতে ট্রাম্পকে বাধ্য করা যায় কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো হামলা না চালাতে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণা বা নির্দিষ্ট লক্ষ্যে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন কেবল কংগ্রেসই দিতে পারে।

ট্রাম্পের ‘আমেরিকাকে আবারও মহান কর’ ঘরানার সমর্থকরাও জোরালোভাবে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থি যুদ্ধে জড়িয়ে পড়ার বিরোধিতা করেছে। তারা বলছে, ট্রাম্প নির্বাচনে জিতেছিলেন এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি আর কোনো নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়াবেন না। তারা চান, ট্রাম্প দেশের অভ্যন্তরীণ ইস্যু, বিশেষ করে অর্থনীতির ওপর মনোযোগ দিন।

সূত্র: আল জাজিরা

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান