রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যা বললেন ইউক্রেনীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৩, ১৭:০২আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২১:১৬

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধকে দীর্ঘ ও অচলযুদ্ধ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি। তিনি বলেন, এর মাধ্যমে রাশিয়া তার সামরিক শক্তি নতুন করে ফিরে পাবে। দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে। 

ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলেন, ‘যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার সঙ্গে প্রযুক্তির উন্নয়নও করা দরকার।’

যুদ্ধ দীর্ঘায়িত হলে এ থেকে কী কী ঝুঁকি তৈরি হবে তা জানিয়েছেন ভ্যালেরি জালুঝনি। তিনি বলেন, ‘এই যুদ্ধে উপকৃত হবে রাশিয়া, এতে করে তারা সামরিক শক্তির দিক দিয়েও শক্তিশালী হবে।’ অবশেষে নিজেদের সশস্ত্র বাহিনী নিয়েও আতঙ্ক প্রকাশ করেছেন ইউক্রেনের এই কমাণ্ডার ইন চিফ।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘প্রথম বিশ্ব যুদ্ধের মতো আমাদের প্রযুক্তি নিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছে তা আমাদের অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে। মূলত প্রধান অস্ত্র যেমন ক্ষেপণাস্ত্র, গোলা এগুলো খুব গুরুত্বপূর্ণ যা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য খুব জরুরি। সবচেয়ে বেশি দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।’

ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘আমরা আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমাদের জনগণকে বেশ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমরা বেশ কয়েকজন ‘শিক্ষানবিশ সেনা’ মোতায়েন করছি যারা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করবে। ’ 

উল্লেখ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এখন ২১ মাস চলমান।   

/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম