ইউক্রেনের হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ২২:১৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২২:১৪

দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অংশে ইউক্রেনের হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আহত হয়েছে অন্তত ১০ জন।বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইউক্রেন বাহিনীর শেল হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

খেরসন অঞ্চলের এক রুশ কর্মকর্তা, আন্দ্রে আলেকসেনকো বলেছেন, তার এলাকার একটি গাড়িতে ড্রোন হামলায় নিহত হয়েছে দুইজন। এক পথচারীকে লক্ষ্য করে অপর আরেকটি ড্রোন হামলা চালানো হলেও, সে পালিয়ে যাওয়ায় রক্ষা পেয়েছে।  

তিনি বলেন, অপর আরেকটি হামলায় মোবাইল যোগাযোগ পুনরুদ্ধারের জন্য কাজ করা মেরামতকারী ক্রুর দুই সদস্য নিহত হয়েছে। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের রুশ নিয়ন্ত্রিত এলাকার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সেখানে ইউক্রেনের গোলাবর্ষণে দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছে।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছর চলছে। যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে উভয় দেশ। ইউএন হিউম্যান রাইটস মনিটরিং মিশন ফেব্রুয়ারিতে বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনে ১০ হাজারের বেশি  বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ হাজার।  

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম