ঘুষের অভিযোগে রাশিয়ায় আরেক জেনারেল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৪, ১৯:০৭আপডেট : ২৩ মে ২০২৪, ১৯:০৭

ঘুষ নেওয়ার অভিযোগে রুশ সামরিক বাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ মে) সামরিক আদালত শামারিনকে দুই মাসের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।  

রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা টিএএসএস (তাস) জানিয়েছে,  দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের পরিচালকমণ্ডলীর প্রধানও ছিলেন শামারিন। 

দুর্নীতি বন্ধ প্রচেষ্টার অংশ হিসাবে এর আগেও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের গ্রেপ্তারের করেছে রাশিয়া। এবার চতুর্থতম উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে শামারিনকে গ্রেফতার করা হলো। চলতি মাসের শুরুতে ঘুসের অভিযোগে মেজর-জেনারেল ইভান পপভ, ইউক্রেনে রুশ অভিযানের সাবেক শীর্ষ কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী অধিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইউরি কুজনেটসভকে গ্রেপ্তার করা হয়।

শামারিনের গ্রেফতার প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই একটি চলমান প্রচেষ্টা। এটা কোনো প্রচারণা নয়। এটি আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ। 

এপ্রিলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ঘনিষ্ঠ সহযোগী উপ-প্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভকেও ঘুষের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপরপরই মে মাসে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে শোইগুকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে তার  স্থলাভিষিক্ত হন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভকে।

জেনারেল ভ্যালেরি গেরাসিমভের উপ প্রধান ছিলেন শামারিন। যদিও গেরাসিমভের বিরুদ্ধে কোনও অন্যায়ের অভিযোগ আনা হয়নি, তবেমাঝে মাঝে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর কর্মক্ষমতা নিয়ে কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম