মস্কোর কাছে রুশ জেট বিধ্বস্ত, তিন ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ০৯:২৫আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯:২৫

রাশিয়ার একটি যাত্রীবাহী জেট মস্কোর কাছে বিধ্বস্ত হয়েছে। এ সময় উড়োজাহাজটিতে থাকা তিন ক্র নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার ( ১২ জুলাই) মস্কো থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আপ্রাকসিনো গ্রামের কাছের একটি জঙ্গলে বিধ্বস্ত হয় যাত্রী ছাড়াই উড়তে থাকা জেটটি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, সুখোই সুপার জেট ১০০ উড়োজাহাজটি যাত্রীবাহী হলেও উড্ডয়নের সময় এটিতে কোন যাত্রী ছিল না। পরীক্ষামূলকভাবে এটিকে উড়ানো হচ্ছিলো।

জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটি রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম এভিয়ার মালিকানাধীন।

গ্যাজপ্রম এভিয়ার জানিয়েছে, মস্কো থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের লুখোভিটসিতে একটি বিমান তৈরির কারখানা থেকে এটি যাত্রা করেছিল। ওই কারখানায় এটি মেরামত করা হয়েছিল। এটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের আট মিনিটের মধ্যেই জেটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কিছু রাশিয়ান সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছে, বিমানের দুটি ইঞ্জিনই বিকলের কারণে জেটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

রাশিয়ার শীর্ষ রাষ্ট্রীয় অপরাধ তদন্ত সংস্থা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে এর আগেও এই ধরনের উড়োজাহাজের বিধ্বস্ত হওয়ার ইতিহাস রয়েছে। যখন থেকে বিমানটি পরিষেবায় নিয়োজিত হয়, তখন থেকেই ত্রুটিপূর্ণ ও উচ্চ রক্ষণাবেক্ষণ খরচের কারণে বিমানটি বাজারজাত করার রুশ উচ্চাভিলাষী প্রচেষ্টা ব্যর্থ হয়।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী