রাশিয়ায় ৭.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১২:১৭আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১২:১৭

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ আগস্ট) কামচাটকা অঞ্চলের ৫১ কিলোমিটার (৩২ মাইল) গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র- ইএমএসসি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র। তবে কোন সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কামচাটকা দফতর ।

বিজ্ঞানীদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ বলেছেন, এখনই আরেকটি শক্তিশালী কম্পনের সম্ভাবনা কম।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে কম্পন অনুভূত হওয়ার পর বাসিন্দাদের বাড়ি থেকে বের হয়ে আসতে দেখা যায়। স্থানীয় সময় সকাল ৭ টা ২১ মিনিটে ৪ দশমিক ৭ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল পেত্রপাভলোভস্ক-কামচাটকি হতে ১০০ কিলোমিটার দূরে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা আরও জানায়, ভূকম্পের পর ৩ দশমিক ৯ থেকে ৫ দশমিক ০ মাত্রার কয়েকটি ‘আফটারশক’ অনুভূত হয়।

স্থানীয় জরুরিসেবা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ‘বেশিরভাগ আফটারশকের প্রভাব ছিল খুবই অল্প।’

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম