২২ আরোহী নিয়ে রাশিয়ার হেলিকপ্টার নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৪, ১৫:৫৯আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৫:৫৯

রাশিয়ার একটি হেলিকপ্টার ১৯ যাত্রী ও ৩ ক্রু সদস্য নিয়ে পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাশিয়ার কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থার প্রাথমিক তথ্যের বরাত দিয়ে রাশিয়ার বেসরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এমআই-৮টি হেলিকপ্টারটির খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। বিকেল ৪টার দিকে এর রিপোর্ট করার সময় নির্ধারিত থাকলেও, ক্রু সদস্যরা তা করতে ব্যর্থ হয়েছে।

১৯৬০ এর দশকে ডিজাইন করা দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারটি রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর আগে গত ১২ আগস্ট ১৬ আরোহি নিয়ে কামচাটকায় এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কামচাটকা উপদ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি মস্কো থেকে ৬ হাজার কিলোমিটার পূর্বে ও আলাস্কার ২ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। 

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম