ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১৫:৪০আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৫:৪০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুথিদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। রবিবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধির যুক্তির জবাবে, সের্গেই ল্যাভরভ বলেছিলেন, অবিলম্বে শক্তির ব্যবহার বন্ধ হওয়া জরুরি এবং রক্তপাত রোধ করতে সব পক্ষের রাজনৈতিক সংলাপে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানোর নির্দেশ দেন। এর পরদিনই হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বেশ কয়েকটি অঞ্চলে হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলায় বেসামরিক নাগরিকসহ এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। 

লোহিত সাগরে যুক্তরাষ্ট্রসহ বিদেশি জাহাজে গোষ্ঠীটির হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

হামলা আরও কয়েকদিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হুথিরাও।  

/এস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের