মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন, ভারত সফরের প্রস্তুতি চলছে

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১৭:১৫আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৭:২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল (আরআইএসি) আয়োজিত ‘রাশিয়া ও ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক এজেন্ডার পথে’ শীর্ষক সম্মেলনে ভিডিও ভাষণে ল্যাভরভ বলেন, ‘পুতিনের ভারত সফরের প্রস্তুতি চলছে।’ ভারতের সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সরকারের প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বর্তমানে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের ভারতের সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ল্যাভরভ আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী মোদি পুনর্নির্বাচনের পর গত বছর তার প্রথম বিদেশ সফরে রাশিয়ায় গিয়েছিলেন।

তিনি বলেন, এবার আমাদের পালা। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

প্রধানমন্ত্রী মোদি ২০২৪ সালের জুলাইয়ে রাশিয়া সফর করেছিলেন। এর আগে তিনি ২০১৯ সালে ভ্লাদিভোস্তক শহরে একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। শেষ সফরের সময়, মোদি পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

চলতি বছরের ২৪ মার্চ এক অনুষ্ঠানে ল্যাভরভ বলেন, রাশিয়া ভারতের সঙ্গে একটি ‘বিশেষাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ গড়ে তুলছে। রাশিয়া চীন, ভারত, ইরান, উত্তর কোরিয়া এবং কমনওয়েলথ অফ ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) দেশগুলোর সঙ্গে সক্রিয়ভাবে সম্পর্ক সম্প্রসারিত করছে।

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের (জানুয়ারি) শুভেচ্ছা বার্তায়, পুতিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদিকে বলেন যে, রাশিয়া-ভারত সম্পর্ক ‘বিশেষ ও কৌশলগত অংশীদারিত্বের’ উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

পুতিন ও মোদি নিয়মিত যোগাযোগ রাখেন এবং কয়েক মাস অন্তর টেলিফোনে কথা বলেন। তারা আন্তর্জাতিক ইভেন্টের ফাঁকে ব্যক্তিগত বৈঠকও করেন।

/এস/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী