ইউক্রেন সীমান্তে রাশিয়ার ট্রেনের ওপর সেতু ধস, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৫, ০৯:৪৬আপডেট : ০১ জুন ২০২৫, ১০:৩০

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার ব্রিয়ানস্কে একটি সেতু ধসে যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে অন্তত সাতজন নিহত হয়েছে। রবিবার (১ জুন) রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬৯ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রুশ রেলওয়ে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ‘পরিবহণ কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের ফলে সড়ক সেতুর একটি অংশ ধসে পড়ে। যার কারণে ট্রেনটির ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়।’

শনিবার গভীর রাতে সেতুটি ধসে পড়লে ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ট্রেনের ওপর ভারী কয়েকটি ট্রাকও পড়ে যায়।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের উদ্ধারে অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা কাজ করছেন।

ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাতজন মারা গেছেন। গুরুতর আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।’

তিনি আরও জানান, আহত সকল যাত্রীকে ব্রিয়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

মস্কোর আন্তঃআঞ্চলিক পরিবহণ প্রসিকিউটরের অফিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীরা অন্ধকারে একে অপরকে সাহায্য করে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছেন।

ঘটনাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে ঘটেছে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, অতিরিক্ত উদ্ধারকর্মী, উদ্ধার সরঞ্জাম এবং রাতে কাজ করার জন্য আলো সরবরাহকারী টাওয়ার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় এটি ভিগোনিচস্কি জেলায় ছিল বলে জানিয়েছে কর্মকর্তারা।

মস্কো রেলওয়ে আরও জানিয়েছে, যাত্রীদের সরিয়ে কাছের একটি স্টেশনে নেওয়া হয়েছে। সেখান থেকে তারা ব্রিয়ানস্ক থেকে মস্কো অভিমুখী একটি বিশেষ ট্রেনে যাত্রা চালিয়ে যেতে পারবেন।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী