ম্যানচেস্টার হামলা: আহতদের দেখতে হাসপাতালে পপ তারকা আরিয়ানা

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ২২:৫১আপডেট : ০৩ জুন ২০১৭, ২২:৫৫

হাসপাতালে আহতদের সঙ্গে আরিয়ানা পপ তারকা আরিয়ানার কনসার্ট দেখতে এসে ম্যানচেস্টার অ্যারেনায় বোমা হামলার শিকার হয়েছেন অনেক ভক্ত। ২২ মে ওই বোমা হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। কিন্তু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরও অসংখ্য মানুষ। শনিবার বোমা হামলায় আহত ভক্তদের অবাক করে হাসপাতালে উপস্থিত হন এই তারকা।

নিজের কনসার্টে এসে আহত হাসপাতালে দেখতে গিয়ে অনেককেই জড়িয়ে ধরেন এ তারকা। আহতদের অনেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠছেন। হাসপাতালে বিছানার পাশে প্রিয় তারকাকে দেখতে পেয়ে অনেকেই অভিভূত।

ম্যানচেস্টারে গ্রেনেড হামলায় আহতদের মধ্যে বেশিরভাগই কিশোর বয়সের ছেলে-মেয়ে। আরিয়ানা এর আগেই ঘোষণা দিয়েছেন নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতার একটি কনসার্টে গান গাইবেন তিনি। এজন্য শুক্রবার তিনি যুক্তরাজ্যে এসেছেন।

রয়্যাল ম্যানচেস্টার শিশু হাসপাতালে আহতদের সঙ্গে কাটানো সময়ের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আরিয়ান। ছবির ক্যাপশনটি ছিল শুধু একটি হৃদয়ের চিহ্ন।

আরিয়ানার হাসপাতাল পরিদর্শনের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভক্তরা প্রকাশ করেছেন। তাদের একজন আহত জাডেনের বাবা পিটার মান। ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, তিনি আসাতে আমি অনেক খুশি, মনে হচ্ছে খুশিতে আমি বিস্ফোরিত হয়ে যাব। জাডেনকে এতো খুশি হতে কখনও দেখিনি।  আমি একা কেঁদেছি পর্যন্ত।

রবিবার বেশ কয়েকজন পপ তারকার সঙ্গে কনসার্টে অংশ নেবেন আরিয়ানা। জাস্টিন বিবার, ক্যাটি পেরি, কোল্ড প্লে, টেক দ্যাট ও মাইলি সিরাস এ কনসার্টে গাইবেন। সূত্র: এপি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম