দুর্গতদের দেখতে গিয়ে লন্ডনবাসীর ক্ষোভের মুখে থেরেসা মে

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৭, ২৩:৫৭আপডেট : ১৬ জুন ২০১৭, ২৩:৫৮

দুর্গতদের দেখতে গিয়ে লন্ডনবাসীর ক্ষোভের মুখে থেরেসা মে লন্ডনের গ্রেনফেল টাওয়ারের দুর্গতদের দেখতে গিয়ে বিক্ষুব্ধদের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্যাপক সমালোচনার পর শুক্রবার নর্থ কেনসিংটনের ক্লিমেন্ট জেমস সেন্টারে দুর্গতদের দেখতে যান তিনি। এ সময় বিক্ষুব্ধরা বাইরে প্রতিবাদ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবাদে যোগ দেওয়া ক্রন্দনরত এক নারী জানান, প্রধানমন্ত্রী বাইরে দাঁড়িয়ে থাকা কারও সঙ্গে কথা বলতে না চাওয়ার ফলে মানুষ এ বিক্ষোভ করছেন।

লন্ডনবাসীর বিক্ষোভ সম্পর্কে জানতে চাইলে থেরেসা মে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, আমি এখন সহযোগিতা নিশ্চিত করতেই মনযোগ কেন্দ্রীভূত করছি। সরকার দুর্গতদের অর্থের ব্যবস্থা নিশ্চিত করছে। কী ঘটেছে তা গভীরে খতিয়ে দেখা হবে বলে নিশ্চয়তা দিচ্ছি আমি। ক্ষতিগ্রস্ত মানুষদের যাতে নতুন জায়গায় আবাসনের ব্যবস্থা হয় তা নিশ্চিত করবে সরকার।  

গ্রেনফেল টাওয়ারের কাছে দুর্গতদের দেখার থেরেসা ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ লাখ পাউন্ড স্টার্লিং তহবিল ঘোষণা করেছেন। জরুরি সরবরাহ, খাবার, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় খাতে এ তহবিল ব্যয় করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ব্রিটেনের রানি ও প্রিন্স উইলিয়াম একটি ত্রাণ শিবিরে দুর্গতদের দেখতে যান। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান