যুক্তরাজ্যে বাংলাদেশিসহ যৌন নিপীড়ক চক্রের সাজা

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৯ আগস্ট ২০১৭, ২২:৩৩আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২২:৩৭

সাজাপ্রাপ্ত অপরাধীরা যুক্তরাজ্যের একটি আদালত বাংলাদেশিসহ শিশু যৌন নিপীড়ক চক্রের ১৮ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) নিউ ক্যাসলের একটি আদালত এই রায় দেন।

যৌন নিপীড়ক চক্রের সদস্যরা মূলত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরাক, ইরান ও তুরস্ক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। উত্তর-পূর্ব ইংল্যান্ডের নিউ ক্যাসলে ১৪ বছরের এক কিশোরীদের মাদক সেবন করিয়ে নিপীড়নের অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে।

আদালত এই যৌন নিপীড়ক চক্রের বিরুদ্ধে প্রায় ১০০ ধরনের অপরাধের প্রমাণ পেয়েছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, মানবপাচার, পতিতাবৃত্তিতে বাধ্য করার ষড়যন্ত্র এবং মাদক পাচার। এসব অপরাধের সময়কাল ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত।

মোট ১৭ জন পুরুষ ও ১ জন নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা হলো— আইসা মৌসাবি, মোহাম্মদ আলী, নাসির উদ্দিন, মঞ্জুর চৌধুরী, তাহেরুল আলম, হাবিবুর রহমান, বদরুল হাসেন, কারোলান গ্যালন, সাইফুল ইসলাম, আব্দুল হামিদ মনি, প্রভাত নেল্লি, আব্দুল সাবে, জাহাঙ্গীর জামান, নাদিম আসলাম, মোহাম্মদ আজরাম, ইয়াসার হোসেন, রেদওয়ান সিদ্দিকী ও মহিবুর রহমান।

তদন্তে নেতৃত্ব দেন নর্থামব্রিয়া পুলিশের প্রধান কনস্টেবল স্টিভ অ্যাশম্যান। তার ভাষ্য, ‘২০১৩ সালের ডিসেম্বরে প্রাথমিক অনুসন্ধানের পর তদন্ত শুরু হয়। তদন্তে বেরিয়ে আসে যৌন নিপীড়নের ভয়াবহ তথ্য।’

এই তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘২০১৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে অপারেশন স্যাংকচুয়ারি শুরু হয়। তখন আমরা প্রায় ৩০ জনকে গ্রেফতার করি। এ পর্যন্ত আমরা প্রায় ৪৬১ জনকে গ্রেফতার করেছি, ৭০৩ জন সম্ভাব্য অভিযোগকারীর সঙ্গে কথা বলেছি এবং ২৭৮ জন ভুক্তভোগী পেয়েছি। আজকের রায়ের ফলে সব মিলিয়ে আমরা ৯৩টি রায় পেয়েছি, এতে ৩০০ বছরের কারাদণ্ডের শাস্তি হয়েছে।’

আদালতে দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী— ভুক্তভোগীরা ধর্ষণ, নিপীড়ন ও যৌন নিপীড়নের কথা জানিয়েছেন। তাদের মদ বা মাদক সেবন করানো হতো। অনেক সময় অচেতন অবস্থায় তাদেরকে নিপীড়ন করা হতো।

শিশুর যৌন নিপীড়নবিরোধী সংস্থা প্যারেন্টস অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের (পিএসিই) এক মুখপাত্র মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার কথায়, ‘এটি ভালো যে অপরাধীরা শেষ পর্যন্ত বিচারের আওতায় এসেছে।’

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম