টিউলিপের পাশে দাঁড়ালেন রূপা হক

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৭, ২৩:৫১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৩

 

টিউলিপ সিদ্দিক ও রূপা হক এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়া যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়িয়েছেন দলটির আরেক এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই সেখানকার ঘটে যাওয়া বিষয়ে টিউলিপ সিদ্দিককে মুখপাত্র হিসেবে আশা করা অন্যায়।’ চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিকের সঙ্গে একজন টিভি সাংবাদিকের ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিক্রিয়ায় রূপা হক এসব কথা বলেন।

এ প্রসঙ্গে রূপা হক বলেন, ‘টিউলিপের মতো আমিও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের (সমালোচকদের) ইচ্ছা অনুযায়ী আমাকেও বাংলাদেশের সব বিষয়ের প্রতিনিধিত্ব করতে হবে? তাহলে  আর কোনও চাপ থাকবে না?’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার যে কারও জন্য বিশাল ব্যাপার হতে পারে। এজন্য পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও পররাষ্ট্র দফতর আছে, যারা এ নিয়ে সঠিক মাধ্যমে কথা বলবেন। আমাদের মতো পেছনের বেঞ্চের এমপিরা নন, বৈদেশিক ও কমনওয়েলথ অফিসই এসব নির্ধারণ করে। 

বাংলাদেশে গণতান্ত্রিক কার্যক্রমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বলে স্বীকার করে রূপা বলেন, ‘এ বছর বাংলাদেশে অনুষ্ঠিত পার্লামেন্টারি ডেলিগেশনে আমি বিষয়টি নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছি। অসাম্প্রদায়িক ব্লগারদের অপহরণ ও গুমের ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টেও উদ্বেগ প্রকাশ করেছি।’  তবে এটা তার আসল কাজ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমার কাজ হলো ব্রিটেনে আমার এলাকার মানুষের প্রতিনিধিত্ব করা।’

উল্লেখ্য, একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় চ্যানেল ফোরের এক সাংবাদিক টিউলিপ সিদ্দিকের কাছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জানতে চান। এসময় বিষয়টি নিয়ে ওই চ্যানেলের রিপোর্টার অ্যালেক্স থমসনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ওই চ্যানেলের প্রযোজক ডেইজি অ্যাইলেফির উদ্দেশে তার গর্ভের শিশুর ভবিষ্যৎ নিয়ে টিউলিপ মন্তব্য করেন। এ নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি।

 

/আরএ/এমএনএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম