রোহিঙ্গা সংকট দেখতে কক্সবাজার যাচ্ছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ও বিশেষ দূত

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৮, ০২:১৮আপডেট : ৩০ জুন ২০১৮, ০২:২১

 

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ও বিশেষ দূত বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা সংকট দেখতে কক্সবাজার সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ও লিঙ্গসমতা বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ দূত জোননা রোপার। এছাড়া বাংলাদেশে নারী শিক্ষা বিষয়ে আলোচনা করতে কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকও করবেন তারা। শুক্রবার (২৯ জুন) ঢাকায় যুক্তরাজ্য দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে রোহিঙ্গাদের প্রতি সহযোগিতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষাকাল শুরু হওয়ায় দেশটি রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য ইতোমধ্যে ১২ কোটি ৯০ লাখ পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে। সাধারণত মানবিক সংকটের লৈঙ্গিক দিক অনেক সময় অগ্রাহ্য করা হয়। বিষয়টি নিয়ে জোয়ান্না রোপার কক্সবাজারের শরণার্থী শিবিরে নারীদের নিরাপদ অবস্থান, ত্রাণ কর্মী ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে কথা বলবেন। তিনি এই সংকট নারী ও কন্যা শিশুদের কীভাবে আক্রান্ত করে বোঝার চেষ্টা করবেন।

রোহিঙ্গা সংকট ছাড়াও বাংলাদেশে নারী ও কন্যা শিশুদের শিক্ষার বিষয়ে কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ও জোয়ান্না রোপার। সফরের আগে প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন, বাংলাদেশ বড় ধরনের মানবিক সংকট মোকাবিলা করছে, যা তার নিজের সৃষ্ট নয়। তাই শরণার্থী ও স্থানীয় জনগণের জন্য বিশেষভাবে এই বর্ষাকালে সাহায্য প্রয়োজন। এজন্য বাংলাদেশের সঙ্গে কাজ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ।

মার্ক ফিল্ড আরও বলেন, ‘১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের স্বাগত জানানোর জন্য আমরা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দারুণভাবে কৃতজ্ঞ। যুক্তরাজ্যের সহায়তা কীভাবে এসব মানুষের জীবনকে উন্নত করতে পারে আমি সেই বিষয়টির দিকে নজর রাখবো’।

লিঙ্গ সমতা বিষয়ক ব্রিটিশ বিশেষ দূত জোয়ান্না রোপার বলেছেন, আন্তর্জাতিকভাবে লৈঙ্গিক সমতাকে সমর্থন করার ক্ষেত্রে নেতৃ্ত্ব দিতে যুক্তরাজ্য দৃঢ় প্রতিজ্ঞ। এই ধরনের মানবিক সংকটে প্রায়ই নারী ও কন্যা শিশুরা আক্রান্ত হয়ে থাকে। তারা যৌন সহিংসতায় আক্রান্ত হওয়ার পাশাপাশি শিক্ষা থেকেও বঞ্চিত হয়। তাই কোনওভাবেই তাদের অবজ্ঞা করার সুযোগ নেই।

 

/আরএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম