তৃতীয়বারের মতো প্রত্যাখ্যাত হলো থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ২১:১৬আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২১:১৭

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ (ব্রেক্সিট) নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে’র পরিকল্পনা তৃতীয়বারের মতো প্রত্যাখান করেছেন ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণেতারা। শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে ৩৪৪-২৮৬ ভোটে বাতিল হয়ে যায় থেরেসার পরিকল্পনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর মাধ্যমে যুক্তরাজ্যের ব্রেক্সিট পরিকল্পনা আরও অনিশ্চিত হয়ে পড়লো।

তৃতীয়বারের মতো প্রত্যাখ্যাত হলো থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা

২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের রায় অনুযায়ী, ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের কথা ছিল যুক্তরাজ্যের। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে তৈরি হয় ব্রেক্সিট চুক্তি। কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে দুই দফায় তা হাউস অব কমন্সে পাস করাতে ব্যর্থ হন। তৃতীয় দফায় চুক্তিটি সংসদে তোলার আগে ইইউ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্রেক্সিট বাস্তবায়নের তারিখ পরিবর্তন করাতে সমর্থ হন মে। সম্প্রতি থেরেসা মে বলেছেন, তার প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটিতে যদি এমপিরা সমর্থন দেন তাহলে তার বদলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতেও প্রস্তুত।

তা সত্ত্বেও শুক্রবার পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্রেক্সিট পরিকল্পনা। বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন এখন তাকে পদত্যাগ করে নতুন নির্বাচন ঘোষণার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ পার্লামেন্টের ভোটাভুটির পর ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক এক টুইট বার্তায় বলেছেন, আগামী ১০ এপ্রিল কাউন্সিলের বৈঠক আহ্বান করবেন তিনি।

চুক্তিহীন ব্রেক্সিট এড়াতে আগামী ২২ মে পর্যন্ত সময় বেধে দিয়েছে ইইউ। শুক্রবারের ভোটের ফলের কারণে এখন নিশ্চিতভাবেই সেই সময়সীমা মানতে ব্যর্থ হতে যাচ্ছে যুক্তরাজ্য। তবে তার আগে আগামী ১২ এপ্রিল ইইউ এর কাছে নতুন করে সময় চাওয়ার সুযোগ রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে।

/জেজে/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম