যুক্তরাজ্যে করোনায় শ্বেতাঙ্গদের চেয়ে বাংলাদেশিদের মৃত্যু ঝুঁকি বেশি

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২০, ১৯:২১আপডেট : ০৭ মে ২০২০, ২১:২৬

করোনাভাইরাস মহামারিতে যুক্তরাজ্যের শ্বেতাঙ্গদের চেয়ে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের মৃত্যুর ঝুঁকি বেশি। শ্বেতাঙ্গদের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যায় মৃত্যু হতে পারে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের। বৃহস্পতিবার ব্রিটিশ পরিসংখ্যান কার্যালয় এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে। এই গবেষণায় বৈষম্যকে সমন্বয় করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যে করোনায় শ্বেতাঙ্গদের চেয়ে বাংলাদেশিদের মৃত্যু ঝুঁকি বেশি

পরিসংখ্যান কার্যালয় জানায়, আর্থ-সামাজিক ফ্যাক্টর সমন্বয় করার পরও বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঝুঁকির উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) বলছে, শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর তুলনায় অন্য জাতিগোষ্ঠীর মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় বেশি। শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর তুলনায় বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশ্র জাতিগোষ্ঠীর মানুষদের মৃত্যুর ঝুঁকি বেশি।

করোনাভাইরাস নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, এখনও অনেক কিছু অজ্ঞাত রয়েছে। এক্ষেত্রে বয়স, লিঙ্গ ও জাতিগোষ্ঠীভিত্তিক মৃত্যু হারের কথা উল্লেখ করছেন তারা। জিনগতভাবে হয়তো অনেক ক্লু রয়েছে, যাতে করে রোগটির ওষুধ বা টিকা উদ্ভাবনের পথ উন্মুক্ত হতে পারে।

বৈষম্য, শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতের ফ্যাক্টর সমন্বয় ছাড়া শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ পুরুষের করোনায় মৃত্যুর ঝুঁকি ৪ দশমিক ২ গুণ বেশি। শ্বেতাঙ্গ নারীদের তুলনায় কৃষ্ণাঙ্গ নারীদের মৃত্যু ঝুঁকি ৪ দশমিক ৩ গুণ বেশি।

সমন্বিত মডেল অনুসারে, শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর তুলনায় কৃষ্ণাঙ্গ পুরুষ ও নারীর করোনায় মৃত্যু ঝুঁকি ১ দশমিক ৯ গুণ বেশি। এই মডেল অনুসারে, বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের শ্বেতাঙ্গদের তুলনায় মৃত্যুর ঝুঁকি ১ দশমিক ৮ গুণ বেশি। চীনা ও মিশ্র জাতিগোষ্ঠীর মানুষেরও শ্বেতাঙ্গদের চেয়ে সমানমাত্রায় ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানেও দেখা গেছে, দেশটিতে আফ্রিকান আমেরিকানদের করোনায় মৃত্যু হচ্ছে বেশি।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, মঙ্গলবার পর্যন্ত যুক্তরাজ্যে ১২২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম