সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে বিবিসি!

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৫, ২১:৪৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২১:৪৯

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে দেশটির সরকারের হস্তক্ষেপের সমালোচনা করেছেন চ্যানেলটির সাবেক একজন মহাপরিচালক। মার্ক থম্পসন নামের সাবেক এই বিবিসি প্রধান বলেছেন, পাঁচ বছর আগের চেয়ে বর্তমানে বিবিসিকে আরও অনেক বেশি কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়তে হবে। একইসঙ্গে তিনি চ্যানেলটির সনদ নবায়ন প্রক্রিয়ায় যে আলোচনা বা সমঝোতা হয় তারও সমালোচনা করেন।
২০১২ সালে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) ছাড়েন প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক মার্ক থম্পসন। এর আট বছর পর এই প্রথম বিবিসি নিয়ে সাক্ষাৎকার দিলেন প্রবীণ এই সাংবাদিক।
দ্য গার্ডিয়ানে প্রকাশিত ওই সাক্ষাতকারে থম্পসন বলেন, এই সম্প্রচার প্রতিষ্ঠানটি সরকারি নীতি বাস্তবায়নে কাজ করেছে। এ দেশের সামাজিক পরিবর্তনে বিবিসি’র আশ্রয় অবলম্বন করা পুরোপুরি অনুচিত।
২০১০ সালের আলোচনায় বিবিসি’র ওপর এসব বিষয় আরোপের চেষ্টা করেন দেশটির অর্থমন্ত্রী জর্জ অসবর্ন। ওই সময়েই বিবিসি’র অনেক ট্রাস্টিদের নিয়ে নিজের পদত্যাগপত্র লিখতে শুরু করেন মার্ক থম্পসন।

চলতি বছরের জুলাইয়ে বিবিসি’র বর্তমান মহাপরিচালক টনি হল অন্যান্য ব্যয় থেকে পরিত্রাণ পেতে এই বোঝা কাঁধে নিতে সম্মত হন।

মার্ক থম্পসন বলেন, ২০১৫ সালে এসে এখনকার রাজনৈতিক পরিস্থিতি অনেক বেশি জটিল। বিবিসি’র জন্য এটা আরও কঠিন। ২০১০ সালে কোয়ালিশন সরকার এবং লিবারেল ডেমোক্রেটরা অধিকতর ভালো অবস্থানের জন্য লড়াই করেছে। কিন্তু চলতি বছর বিবিসি’র একই রকম ভূমিকা দেখা যায়নি। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম