দ্বিতীয় ডোজে ভিন্ন ভ‌্যাকসিন ব‌্যবহারে যুক্তরাজ্যের ‘না’

যুক্তরাজ্য প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২১, ২০:১২আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১২:১৬
image

ক‌রোনাভাইরাসে ভ্যাকসিনের দ্বিতীয় বা পরবর্তী ডো‌জে আলাদা কোম্পানির টিকা ব্যবহারের সুযোগ নেই বলে স্পষ্ট করে জানিয়েছে পাব‌লিক হেলথ ইংল‌্যান্ড ( পিএইচই)।শ‌নিবার তারা এই সতর্কতার ঘোষণা দেয়।

অক্স‌ফো‌র্ড-আষ্ট্রা‌জেনকার ভ‌্যাক‌সিনটি আগামী সপ্তা‌হে ব্রিটে‌নে প্রয়োগ শুরু হবার কথা র‌য়ে‌ছে। বায়োএনটেকের ভ‌্যাক‌সিন‌টি ব্রিটে‌নে গত ডিসেম্বর থে‌কে প্রয়োগ শুরু হ‌য়ে‌ছে। দু‌ইটি ভ‌্যাক‌সিনই দুই ডোজ ক‌রে প্রয়ো‌গের নিয়ম থাকায় দ্বিতীয় ডো‌জের ক্ষে‌ত্রে ভিন্ন কোম্পানির ভ‌্যাক‌সিন ব‌্যবহার করা যা‌বে কি না, এ নি‌য়ে আ‌লোচনা চল‌ছিল।

পাব‌লিক হেলথ ইংল‌্যান্ডের ( পিএইচই) মুখপাত্র ডাঃ মে‌রি রাম‌সে স্কাই নিউজ‌কে ব‌লে‌ছেন, ভ্যাকসিনের মিক্সিং সমর্থন করছেন না তারা। প্রথমে যে কোম্পানির ডো‌জ নেওয়া হ‌বে দ্বিতীয় ডো‌জের ক্ষে‌ত্রেও একই কোম্পানির হতে হ‌বে।

গত ৩১ ডি‌সেম্বর ব্রিটিশ সরকা‌রের কর্মকর্তারা জানান, কোনও প্রতিষ্ঠানের তৈরি টিকার প্রথম ডোজ নেওয়ার পর কেউ যদি দ্বিতীয় ডোজের টিকা না পান, সে ক্ষেত্রে আরেকটি প্রতিষ্ঠানের দ্বিতীয় ডোজের টিকা বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।

উ‌ল্লেখ‌্য,বড়‌দি‌নের দিন বি‌ধি‌ নি‌ষেধ কিছুটা শি‌থি‌লের পর ব্রিটে‌নে ক‌রোনা প্রকোপ আ‌রও এক দফায় বেড়েছে। করোনাভাইরাসের নতুন সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছেন যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। হাসপাতালগু‌লোর রোগীর ভা‌রে পূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন। উদ্ভূত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক‌দের দাবির মু‌খে দুই সপ্তাহের জন্য লন্ডনের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে  ফাইজারের পর  অ্যাস্ট্রাজেনেকার টিকাও ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম