করোনার মৃত্যুঝুঁকি কমাতে পারে আথ্রাইটিসের ওষুধ: ব্রিটিশ জরিপ

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২১, ২৩:৩১আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৫:৩২
image

করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত মানুষের মৃত্যুঝুঁকি এক চতুর্থাংশ কমিয়ে দিতে পারে আথ্রাইটিসের একটি ওষুধ। ব্রিটিশ একটি জরিপে দেখা গেছে, রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রবেশ করানোর ২৪ ঘণ্টার মধ্যে ওই ওষুধটি প্রয়োগ করা হলে মৃত্যু ঝুঁকি কমে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্রিটিশ সরকারের অর্থায়নে ইম্পেরিয়াল কলেজের নেতৃত্বে পরিচালিত এক জরিপে দেখা গেছে আথ্রাইটিসের চিকিৎসায় দীর্ঘ দিন ধরে ব্যবহার হয়ে আসা টোসিলিজুমাব নামের ওষুধটি আইসিইউতে নেওয়ার পরই প্রয়োগ করা হলে মৃত্যুঝুঁকি ২৪ শতাংশ কমে যায়। এছাড়া এতে রোগীর আইসিইউতে অবস্থানের সময়ও সাত থেকে দশদিন কমে যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়।

জরিপে যেসব রোগীর তথ্য নেওয়া হয়েছে তাদের অন্য ওষুধের পাশাপাশি আর্থারাইটিসের ওষুধ প্রয়োগ হয়েছে। জরিপের এই ফলাফলটি পর্যালোচনা জার্নালে প্রকাশের অপেক্ষায় রয়েছে।  যুক্তরাজ্যের উপপ্রধান মেডিক্যাল অফিসার জোনাথন ভ্যান ট্যাম এক বিবৃতিতে বলেছেন, করোনায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে যাওয়া রোগীদের টিকে থাকা বৃদ্ধিতে এই গবেষণা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাজ্যে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটির প্রায় ছয় কোটি ৭০ লাখ মানুষকে লকডাউনে রাখা হয়েছে। গণহারে টিকা প্রয়োগ শুরুর আগে হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়া রোগীদের সংখ্যা বাড়বে বলেও ব্যাপক উদ্বেগ রয়েছে।

নতুন জরিপের ফলাফল হাসপাতালে নেওয়া রোগীদের মৃত্যুর হার কমাবে বলে আশা করা হচ্ছে। এই জরিপের ফলে চিকিৎসকরা আথ্রাইটিসের ওষুধ প্রয়োগে উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান