প্রথমবারের মতো শিশুদের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল চালাবে অক্সফোর্ড

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৮
image

অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন শিশুদের শরীরে কতটা সুরক্ষা তৈরি করতে পারে তা জানতে প্রথমবারের মতো গবেষণা শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে ৬ থেকে ১৭ বয়সী শিশুদের শরীরে এ ভ্যাকসিনের ট্রায়াল চালাবে তারা। শনিবার (১৩ ফেব্রুয়ারি) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘোষণা দেয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন ‘বিশ্ববাসীর টিকা’ হিসেবে প্রশংসা কুড়িয়েছে। কারণ, এটি অন্য ভ্যাকসিনের তুলনায় সস্তা এবং বিতরণ ব্যবস্থাও অপেক্ষাকৃত সহজ। তবে ভ্যাকসিনটি নিয়ে এখন পর্যন্ত প্রাপ্তবয়স্কদের মধ্যেই পরীক্ষা চালানো হয়েছে। শিশুদের শরীরে এতোদিন এর কার্যকারিতা পরীক্ষা করা হয়নি।

রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৬ থেকে ১৭ বছর বয়সী ৩০০ স্বেচ্ছাসেবীর দেহে এবার ভ্যাকসিনের ট্রায়াল চালাবে তারা। এ মাসেই পরীক্ষা শুরুর পরিকল্পনা আছে তাদের। এটি হবে মাঝামাঝি পর্যায়ের ট্রায়াল।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এ বছর ভ্যাকসিনের ৩শ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এপ্রিল নাগাদ মাসে ২০০ মিলিয়ন ডোজ উৎপাদন করতে পারার আশা করছে তারা।

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম