দ্বিতীয় সন্তান আশা করছেন মেগান ও প্রিন্স হ্যারি

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৫
image

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের পরিবারে আরও এক সদস্য যুক্ত হতে যাচ্ছেন। ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্সের এক মুখপাত্র জানিয়েছেন দ্বিতীয় সন্তান ধারন করেছেন মেগান। এই যুগলের সংসারে বর্তমানে ১৯ মাস বয়সী ছেলে আর্চি রয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল এক সময়ের মার্কিন অভিনেত্রী। ১০১৮ সালে এই যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১৯ সালের মে মাসে এক পুত্র সন্তানের জন্ম দেন মেগান। পরে তার নাম রাখা হয় আর্চি।

রবিবার হ্যারি ও মেগান যুগলের এক মুখপাত্র বলেন, ’আমরা নিশ্চিত করতে পারি যে আর্চি বড় ভাই হতে যাচ্ছে। দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় আনন্দিত হয়ে আছেন ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেস্ক।’ ওই দিনের ঠিক ৩৭ বছর আগে প্রিন্স চার্লস ও প্রিন্সে ডায়ানা তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশার কথা ঘোষণা করেন। আর তাদের দ্বিতীয় সন্তান ছিলেন প্রিন্স হ্যারি।

ব্রিটিশ রাজপরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রকাশ্যে দ্বিতীয় সন্তানের প্রত্যাশার খবর দেওয়ার আগে হ্যারি ও মেগান পরিবারের সদস্যদের এই খবর দেন। বাকিংহাম প্যালেসের একটি সূত্র জানিয়েছে এই খবরে রানি এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, প্রিন্স চার্লসসহ পুরো রাজপরিবার আনন্দিত এবং তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের শুরুতে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হ্যারি ও মেগান। পরে গত জুলাইতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ান সান্টা বারবারাতে তাদের দেখা যায়।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম