আমাদের বিরুদ্ধে মিথ্যাচারকে প্রশ্রয় দিচ্ছে রাজপরিবার: মেগান

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১৭:৩৪আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৭:৩৪
image

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল অভিযোগ করেছেন, এ দম্পতির বিরুদ্ধে ওঠা মিথ্যা রটনাকে প্রশ্রয় দিচ্ছে রাজপরিবার। এমন অবস্থায় নীরব থাকতে পারেন না বলে উল্লেখ করেছেন তিনি। অপরাহ উইনফ্রেকে দেওয়া সাক্ষাৎকারে মেগান আরও বলেছেন আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যদি কিছু হারাতে হয় তার জন্যও প্রস্তুত আছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হ্যারি এবং তার স্ত্রী মেগানের সঙ্গে ব্রিটেনের রাজপরিবারের ‘তিক্ত’ সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর গত বছরই রাজকীয় দায়িত্ব এবং কর্তব্য থেকে সরে দাঁড়ান তারা। কারণ হিসেবে দাবি করেছিলেন, রাজকীয়তার বাইরে বেরিয়ে তাঁরা সাধারণ জীবন কাটাতে চান। শুধু তাই নয়, তাঁদের জীবন নিয়ে অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগও তুলেছিলেন ব্রিটিশ সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এ দম্পতি এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন।

সম্পতি সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, মেগান কেনসিংটন প্যালেসে থাকার সময় ২০১৮ সালে কয়েকজন কর্মীর সঙ্গে বাজে আচরণ করেছিলেন। এক কর্মীর পাঠানো ইমেইলকে উদ্ধৃত করে প্রতিবদনটি প্রকাশ করা হয়। পরে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, এ অভিযোগ খতিয়ে দেখবে তারা।

এমন অবস্থায় মেগান ও হ্যারির সাক্ষাৎকার নিয়েছেন উপস্থাপক অপরাহ উইনফ্রে। ওই সাক্ষাৎকারটি রবিবার যুক্তরাষ্ট্রের সিবিএস চ্যানেলে রবিবার ও যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে সোমবার প্রচার করার কথা।

সাক্ষাৎকারটির ৩০ সেকেন্ডের একটি টিজার ক্লিপ প্রকাশ করেছে সিবিএস। সেখানে দেখা গেছে উইনফ্রে ডাচেসের কাছে জানতে চাইছেন ‘আপনি আজ যদি সত্য প্রকাশ করেন তবে রাজপ্রাসাদের পক্ষ থেকে কেমন প্রতিক্রিয়া জানানো হবে বলে মনে করেন?’

জবাবে মেগান বলেন, ‘আমি জানি না তারা কিভাবে প্রত্যাশা করে যে আমরা চুপ থাকব, যখন কিনা আমাদের বিরুদ্ধে মিথ্যা রটনাকে চিরস্থায়ী রূপ দিতে রাজপরিবার ও তাদের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছে।’

মেগান আরও বলেন, ‘কোনও কিছু হারানোর ঝুঁকির কথা যদি বলেন, তাহলে বলব এরইমধ্যে অনেক কিছু হারিয়ে ফেলেছি।’ এর আগে হ্যারির সাক্ষাৎকারের কিছু অংশও প্রকাশ করেছিল সিবিএস।

সেখানে হ্যারি বলেন মায়ের মতো একই পরিণতির আতঙ্ক তাড়া করে বেড়াত তাকে। ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা ছিল তার জীবনের সবচেয়ে বড় বিভীষিকা। তাই কঠিন হলেও রাজপরিবারের ছায়া থেকে বেরিয়ে এসে হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি ও মেগান।

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম