যুক্তরাজ্যে ৫০ বছরের বেশি বয়সীদের টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ২২:২৯আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:২৯
image

৫০ বছরের বেশি বয়সীদের টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলেছে যুক্তরাজ্য। দেশটির সরকার জানিয়েছে মধ্য এপ্রিলের নাগাদ এই বয়সসীমার সবাইকে টিকা গ্রহণের প্রস্তাব দেওয়া সম্ভব হয়েছে। আর ৯৫ শতাংশ অন্তত এক ডোজ টিকা গ্রহণ করে ফেলেছেন। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার থেকে দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু করেছে যুক্তরাজ্য। এই ধাপে ৪৫ থেকে ৪৯ বছর বয়সীদের টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

করোনা মহামারিতে ইউরোপে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাজ্য। দেশটিতে এক লাখ ২৭ হাজারের বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে। তবে দ্রুত টিকাদান এবং দেশজুড়ে লকডাউন আরোপ করে ত্বড়িৎ গতিতে সংক্রমণ ও মৃত্যু কমিয়েছে দেশটি।

বর্তমানে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করেছে যুক্তরাজ্য। অত্যাবশ্যকীয় নয় এমন দোকান, সেলুন, ব্যায়ামাগার এবং রেস্টুরেন্ট সোমবার থেকে খুলে দেওয়া শুরু হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি