ব্রিটিশ রানির সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২১, ২২:৪২আপডেট : ০৩ জুন ২০২১, ২২:৪২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করতে যাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৩ জুন যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাকিংহ্যাম প্যালেস বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শিল্পোন্নত দেশগুলো নিয়ে গড়া জোট জি-৭-এর আসন্ন সম্মেলন এবার ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলছে। এই উপলক্ষে দেশটি সফর করবেন বাইডেন দম্পতি। এই বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো বড় কোনও সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বাইডেন।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ১২তম মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। সবশেষ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ ১৯৫১ সালে রাজকন্যা থাকা অবস্থায় প্রথমবার কোনও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন। শুধু লেনডন বি জনসনকে বাদে নির্বাচিত সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই সাক্ষাৎ করেছেন এলিজাবেথ।

রানি এলিজাবেথের সঙ্গে কী বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম