ব্রিটেনে বাড়ছে স্থূল মানুষ, জাঙ্ক ফুড বিজ্ঞাপনে বিধিনিষেধ

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২১, ১০:০০আপডেট : ২৫ জুন ২০২১, ১০:০০

উচ্চমাত্রায় চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন রাত ৯টার আগে প্রচারে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ব্রিটেন। দেশটিতে স্থুল মানুষের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আগামী বছরের শুরুতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে বরিস জনসনের সরকার।

দিনে দিনে স্থূল মানুষের সংখ্যা বাড়ছে। খাওয়া নিয়ে মানুষের মধ্যে খুব একটা সচেতনতা নেই বললেই চলে। আর এতেই বেঁধেছে বিপত্তি। শরীরে বাসা বাঁধছে না রোগ-বালাই। তাই নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসি তাদের খবরে জানিয়েছে, ব্রিটেনে মোটা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় সন্ধ্যায় জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটি। বিধিনিষেধের আওতায় আগামী বছর থেকে টেলিভিশন এবং অন-ডিমান্ড চ্যানেলগুলোতে উচ্চমাত্রায় চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন রাত ৯টার আগে প্রচার করা যাবে না।

এই তালিকায় রয়েছে, চকলেট, বার্গার, কোমল পানীয়, কেক, মিষ্টি, আইসক্রিম, বিস্কুট, মিষ্টি জাতীয় জুস, চিপস এবং পিৎজাসহ আরো বেশ কয়েকটি পণ্যে। টেলিভিশনে প্রচার করতে না পারলেও কোম্পানিগুলো নিজস্ব ওয়েব সাইটে আগের মতোই প্রচারণা চালাতে পারবে।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছু খাবারের বিজ্ঞাপনে এই বিধিনিষেধ থাকছে না। যেমন মধু, অলিভ ওয়েল। ন্যাশনাল হেলথ সার্ভিস- এনএইচএস জানিয়েছে, চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ১০ শতাংশ স্থুলতায় আক্রান্ত। আর ১০ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে এই হার ২০ দশমিক ২ শতাংশ।

২০১৯ সালে ব্রিটেনের প্রধান বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচারিত বিজ্ঞাপনের ৬০ শতাংশই ছিল উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন!
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান 
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত