লন্ডনের একটি ট্রেন স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ২০:১৫আপডেট : ২৮ জুন ২০২১, ২০:১৮

লন্ডনের এলিফ্যান্ট এন্ড ক্যাসেল ট্রেন স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে সেখানে পৌঁছেছে ৭০ জনেরও বেশি দমকলকর্মী।

সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায় এলিফ্যান্ট এন্ড ক্যাসেল স্টেশনে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। লন্ডনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোও এমন খবর জানায়।

এখন পর্যন্ত ঘটনাস্থলে দমকলবাহিনীর ১০টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা গেছে। সেখানে থাকা জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে কেউকে না আসতে অনুরোধ জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

অগ্নিকাণ্ডের কারণে রেল সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কী কারণে দুর্ঘটনা ঘটলো তার কারণ বলতে পারছে না প্রশাসন। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম