লন্ডনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও নর্থ লন্ডন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সুলতান আলী।
মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় ট্রানপাইক লেনে হাঁটতে বের হলে একটি লরির ধাক্কায় তিনি নিহত হন।
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সুলতান আলী বাংলাদেশের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।
প্রসঙ্গত, সুলতান আলী ১৯৬৭ সালে যুক্তরাজ্যে এসে পশ্চিম পাকিস্তানিদের দমন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি প্রবাসীদের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।









